রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে সংখ্যালঘুদের উপর হামলার ভুয়া নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুকসুদপুরে সংখ্যালঘুদের উপর হামলার ভুয়া নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সংখ্যালঘুদের উপর হামলার ভুয়া নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রাম উন্নয়ন সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংখ্যালঘুরা বলেন,
ইউনিয়ন পরিষদের নির্বাচন কেন্দ্রে করে প্রতিপক্ষের হামলায় আহত নাইম শেখ কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ২৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাঁশবাড়িয়া ইউনিয়নের ধোপাকান্দিগ্রামের মোনতাজ শেখের ছেলে নাইম শেখকে প্রতিপক্ষরা হামলা করে আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন সকালে প্রতিপক্ষ শান্ত রায়ের বাড়ি ভাংচুর করে নাইম শেখের পক্ষের লোকজন। কিন্তু স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংখ্যালঘুদের উপর কোন হামলা বা ভাংচুরের ঘটনা না ঘটলেও একটি ইউটিউব চ্যানেলে সংখ্যালঘুদের উপর হামলার ভুয়া সংবাদ প্রকাশ করে এলাকায় তোলপাড়ের সৃষ্টি করে।
পরে ওই নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুঙ্গু মোল্যা, উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্যা, স্থানীয় গণ্যমাণ্য বদুরুজ্জামান এজাজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com