শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় কলেজের দুই শিক্ষকের মাঝে মারামারি

নগরকান্দায় কলেজের দুই শিক্ষকের মাঝে মারামারি

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় কলেজের দুই শিক্ষকের মাঝে মারামারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজে এ ঘটনা ঘটে। দুই শিক্ষক হলেন, ঐ কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ফরহাদ হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অমিতাব সাহা।

জানাগেছে রবিবার দুপুরে কলেজের শিক্ষকদের মিটিং চলছিল। মিটিংয়ে শিক্ষকদের মতের মিল না হওয়ায় হট্রোগোল বাঁধে। এমন সময় শিক্ষক অমিতাব সাহা শিক্ষক ফরহাদ হোসেনকে চোখ বরাবর স্বজোরে ঘুষি মারেন। এতে ফরহাদের চোখ ফেটে রক্তাক্ত জখম হয়। আহত অবস্থায় কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা ফরহাদ হোসেনকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করায়।

মোবাইল ফোনে ফরহাদ বলেন, মিটিং চলাকালীন শিক্ষকদের মতের মিল না হওয়ায় একটু হট্রোগোল হয়। এমন সময় কথা কাটাকাটির এক পর্যায় অমিতাব সাহা আমার চোখ বরাবর ঘুশি মারে।

অমিতাব অভিযাগ অস্বীকার কর বলেন, উল্টো ফরহাদ হোসেন কলেজের ঘন্টা দেয়ার হাতুরী দিয়ে আমার হাতে ও মাথায় বারি মারে। আমি হাত দিয়ে ঠেকাতে গিয়ে আমার হাতে ব্যাথা পাই।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডঃ সিরাজুল ইসলাম বলেন, আমি ঢাকায় থাকি। ঘটনা শুনে দুইজন সদস্যকে দায়িত্ব দিয়েছি তদন্ত করার জন্য। তদন্ত রিপোর্ট পেয়ে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com