শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অবঃ) ফারুক খান এমপি বলেছেন বিএনপি জামাত দেশের বিরুদ্ধে বিদেশে গিয়ে নালিস করে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ সরকার যখন উন্নয়ন করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে বিএনপি জামাতা ষড়যন্ত করে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা করছে।
আজ ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর স্কুলের নব নির্মিত নতুন ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় এসে বিদ্যুৎতের প্লান্ট তৈরী করার কাজ শুরু করে তখন বিএনপি জামাতা বলছে দুনীতি হয়েছে, দূনীতি হলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছালো কিভাবে। একমাত্র বাংলাদেশের উন্নয়ন জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীগের নেতৃতেই হয়।
মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খন্দকার পারভেজ আলমের সভাপত্বিত্তে ও মহারাজপুর ইউনিয়ন অা.লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, যুগ্ন সম্পাদক এম. মহিউদ্দিন আহম্মেদ মুক্ত সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।