শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় ইউপি চেয়ারম্যানকে দইয়ের বাক্সে সাপ উপহার

নগরকান্দায় ইউপি চেয়ারম্যানকে দইয়ের বাক্সে সাপ উপহার

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডলকে দইয়ের বাক্সে সাপ উপহার পাঠানোর ঘটনা ঘটেছে। সাপটি লম্বায় সাড়ে ৮ ফুট বলে জানা গেছে। তবে সাপটি মুত্যু অবস্থায় ছিল। প্রত্যক্ষদর্শীদের কউ বলেছেন দাঁড়াশ সাপ। আবার অনেকেই বলেন গোখরা সাপ। সাপ দেখে অজ্ঞান হয়ে পড়েন চেয়ারম্যানের এক কর্মচারী।

সোমবার (২৮ মার্চ) বিকালে পাঁচটার দিকে নগরকান্দা ও কোতয়ালী থানার সীমান্ত এলাকা গজারিয়া বাজারে চেয়ারম্যানের ব্যাবসা প্রতিষ্ঠানে এ বাক্সটি পৌছিয়ে দেয় বয়স্ক এক ভ্যান চালক।

চেয়ারম্যানের ব্যাক্তিগত কর্মচারী শ্যামল কুমার বিশ্বাস গনমাধ্যমকর্মীদের জানান, বিকালের দিকে বয়স্ক একজন ভ্যানচালক কাগজের কার্টুনটি এনে বলেন, এটি চেয়ারম্যান সাহেবের উপহার আমার কাছে একজন পাঠিয়েছেন। আপনারা এটি রাখেন। উপহারের কার্টুনের উপর লেখা ছিল দই। আমি ও আমার আরেক সহযোগী বাবুল শেখ মিলে কার্টুনটি খুলে সাপ দেখতে পাই। এসময় বাবুল সাপ দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক পাশেই ভ্যানষ্ট্যান্ডে ওই ভ্যান চালককে দেখতে পেয়ে তাকে জিজ্ঞসাবাদ করা হয়। ভ্যান চালক জানান, রামনগর ইউনিয়নের গোপালপুর বাজারের কিটনাশকের একটি দোকান থেকে কার্টুনটি তাকে দেয়া হয়েছে চেয়ারম্যানকে দেয়ার জন্যে। পরে চেয়ারম্যানের লোকজন ভ্যানচালকে সাথে নিয়ে গোপালপুর বাজারে গিয়ে ওই ব্যাক্তিকে খুঁজে পান। তার নাম জহুরউদ্দিন বেপারী। তিনি গোপালপুর গ্রামের আদেল উদ্দীনর ছেলে। পরে তাকে ধরে এনে গজারিয়া বাজারে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ ব্যাপারে, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল জানান, আমি দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। আমার কর্মচারী শ্যামল কুমার আমাকে মোবাইলে জানান, আপনার একটা উপহার এসেছে। বাক্সের উপর দই লেখা। আমি তখন তাকে খুলে দেখতে বলি। পরে জানতে পারি তার মধ্যে সাপ। ভ্যানওয়ালাকে নিয়ে পরে ওই লোকের সন্ধান পাওয়া যায়। তাকে ধরে আনা হয়। তবে কেন কি কারনে সে এমন কাজ করেছে স্বীকার করননি। পরে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ এসে তাকে নিয়ে গেছে। তিনি আরও বলনে, আমার তেমন কোন শত্রু নেই। কেন যে সে এমন কাজ করলো আমি বুঝে উঠতে পারছি না। অবশ্য জহুরউদ্দিন বেপারী একজন সামান্য বুদ্ধি প্রতিবন্ধী।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, আমরা ঘটনা শুনছি। সাপটা নাকি মৃত্যু। চেয়ারম্যান সাহেবকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। চেয়ারম্যান সাহেব এ ব্যাপারে কোন লিখিত অভিযাগ করেননি।

এ বিষয়ে ফরিদপুর কোতায়ালি থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ জলিল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাই জহুরউদ্দিন বেপারী নামে একজনকে জনতা আটক করে রেখেছ। জনগনের রোষানল থেকে তাকে উদ্ধার করা হয়। চেয়ারম্যান অভিযাগ না করায় চেয়ারম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, ঘটনাটি শুনেছি। চেয়ারম্যানকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com