শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
আরটি হাসানঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাগান প্রহরীর বিরুদ্ধে চারা গাছ কর্তনের অভিযোগ। প্রহরী কাজ থেকে অব্যাহতি দেওয়ায় মেহগুনি ও কলা চাষের প্রায় ৪০০টি গাছ কর্তন করেছে বলে অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্যবনগ্রামে। এতে চারা গাছগুলোর বাজার মূল্যে ৮৫ হাজার টাকা ও ভবিষ্যত মূল্য প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মোঃ মিনহাজ উদ্দিন। এ ঘটনায় মুকসুদপুর থানায় সত্তার মাতুব্বর ও মাহবুল মাতুব্বর দুই ব্যক্তি নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন রেজাউল মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন।
ক্ষতিগ্রস্থ কৃষক মিনহাজ উদ্দিন জানান, গত ৩ বছর পূর্বে আমার ৩০ শতাংশ জমিতে কলা ও মেহগুনি গাছ লাগাই। উক্ত গাছ গুলি হতে প্রাপ্ত কলার অর্ধেক আমাদের দেবে এই মর্মে সত্তার মাতুব্বর কে প্রহরী হিসাবে বাগানে কাজ দেই। কিন্তু বিগত দিনে কোন সময়ে আমাদের কলা না দেওয়ায় সাম্প্রতি তাকে ওই কাজ হতে অব্যাহতি দিলেই ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দিয়ে জমিতে থাকা গাছগাছালি কেটে ফেলার ভয়ভিতি প্রদর্শন করে। পরে সোমবার সকালে জমিতে থাকা প্রায় ৪০০ টি মেহগুনি ও কালগাছ কেটে ফেলে।
এ বিষয়ে অভিযুক্ত সত্তার মাতুব্বরে বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তার দেখা মেলেনি।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুবক্কর মিয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।