শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
সালথায় ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত-১

সালথায় ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত-১

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়েছে। এসময় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার খারদিয়া ঠাকুর পাড়া এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যার সমর্থক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আ’লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com