শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিক হতাহতের পরিচয় জানা যায়নি। তবে হতাহতদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া ও ল²ীপুর গ্রামে। তারা নির্মাণ করে বাড়িতে ফিরতেছিল।

কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক নিহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com