রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

খালিদুজ্জামান মুন্সীঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের ৯ দিন পর লিটু মাতুব্বর (৪৬) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার পৌরসভাধীন ছোট বাহাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটু মাতুব্বর মুকসুদপুর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের মৃত বাঁকা মাতুব্বরের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগষ্ট বিকালে জীবিকা নির্বাহের জন্য ভ্যানগাড়ী নিয়ে বের হন লিটু মাতুব্বর। বাড়ীতে ফিরে না আসায় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। ঘটনার পরদিন মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী সাহেদা বেগম। শুক্রবার ভোর রাতে এস আই শাহারিয়ার টহল ডিউটি কালীন সময়ে ফোকাস লাইট দিয়ে আসেপাশে দেখার সময় এক পর্যায়ে ধানক্ষেত ধান গাছ হেলে পড়া ও ভাঙ্গা দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে মরদেহটি লিটু মাতুব্বর বলে শনাক্ত করেন। মুকসুদপুর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানায় ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করাসহ আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com