শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত জখম অবস্থায় লাশ উদ্ধার

মুকসুদপুরে মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত জখম অবস্থায় লাশ উদ্ধার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের একদিন পর ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত জখম অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মুকসুদপুর-বরইতলা সড়কের উপজেলার মধ্য বনগ্রাম ধোপাভিটার পরিত্যক্ত একটি জমি থেকে এ লাশ উদ্ধার করা হয় । নিহত তামীম মোল্লা (১৫) একই এলাকার একরাম মোল্লার ছেলে এবং সে উপজেলার লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলার মধ্য বনগ্রাম ধোপাভিটা এলাকার একরাম মোল্লার ছেলে তামীম মোল্লা (১৫) মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোজাঁখুজি করে । পরে বুধবার সকালে মুকসুদপুর-বরইতলা সড়কের উপজেলার মধ্য বনগ্রাম ধোপাভিটার পরিত্যক্ত একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করে ।
মুকসুদপুর থানার ওসি আবুবকর মিয়া জানান, লাশের গলায় ও চোখে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com