শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নৌকার দখলে ফরিদপুর ২ আসনের রাজপথ

নৌকার দখলে ফরিদপুর ২ আসনের রাজপথ

আর টি হাসানঃ
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নৌকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে সালথার রাজপথ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে উপজেলা সদরে জড়ো হতে থাকে। সালথা কলেজ রোড থেকে সদর বাজার হয়ে কাউলিকান্দা পর্যন্ত মিছিলটি জনসমূদ্রে পরিনত হয়। এসময় জয়-বাাংলা, জয় বঙ্গবন্ধু ও নৌকার স্লোগান দিতে থাকে উপস্থিত হাজার হাজার জনতা। মিছিল শেষে কাউলিকান্দা স্কুলে মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, বল্লভদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম, যদুনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রব মোল্যা, আওয়ামী লীগ নেতা কাজী আরশাফ আলী মুনান, আঃ আলিম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিুর রহমান লাভলু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান, খায়রুজ্জামান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠণিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায়, সাধারণ সম্পাদক শাহিন আলমসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৫ নভেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহববান জানান বক্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com