শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে কৃষককে কুপিয়ে হত্যা

মুকসুদপুরে কৃষককে কুপিয়ে হত্যা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ফজরের নামাজ পড়তে যাবার সময় সিরাজ শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শনিবার ভোর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে । নিহত সিরাজ শেখ ওই এলাকার মৃতঃ তবারক শেখের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের চাচাতো ভাই ।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, শনিবার ভোর রাতে মুকসুদপুর উপজেলার দিঘীরপাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোেেসনর চাচাতো ভাই সিরাজ শেখকে (৫৫) ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা কুপিয়ে হত্যা করেছে । এসময় সিরাজ শেখ প্রতিদিনের মত ফজরের নামাজ পড়ার জন্য নিকটতম মসজিদে যাচ্ছিল। নির্বাচনী সংঘাতের জেরে প্রায় পুরুষ শূন্য এ বাড়িতে ওই বৃদ্ধ সিরাজ শেখ স্ত্রী বিয়োগের পর একমাত্র শিশু কন্যাকে নিয়ে জীবন যাপন করছিল। তার এক ছেলে প্রবাসে ও অন্য ছেলে ঢাকায় থাকে। এলাকার প্রভাব বিস্তার ও নির্বাচনী সংঘাতের জেরে এর পূর্বেও পৃথক ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটে ।
মুকসুদপুর থানার ওসি আবুবকর মিয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছি। লাশের মাথায়, পিঠে ও হাতে রক্তাক্ত জখম রয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com