শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
আ’লীগ পালিয়ে যাবার দল নয়: কাশিয়ানীতে শেখ সেলিম এমপি

আ’লীগ পালিয়ে যাবার দল নয়: কাশিয়ানীতে শেখ সেলিম এমপি

কাশিয়ানী প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগ পালিয়ে যাবার দল নয়। এই দলের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিলো। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বিএনপিকে একটি সন্ত্রাসী ও মৌলবাদী দল হিসেবে ‍উল্লেখ করেন।

এ সম্মেলন সফল করার জন্য দলীয় সকল নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। 

তিন বছর পরপর সম্মেলন হবার কথা থাকলেও দীর্ঘ ৭ বছর পর এবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস,এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমান এমপি।

সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনকে সভাপতি এবং কাজী জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। 

এর আগে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com