শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর আ.লীগের সব সহযোগী সংগঠনের বেহালদশা

মুকসুদপুর আ.লীগের সব সহযোগী সংগঠনের বেহালদশা

মো.শহীদুল ইসলাম বেলায়েতঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর প্রায় সবগুলোই অগোছালো। এর মধ্যে অধিকাংশ সংগঠনের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। এসব সংগঠনগুলোর তৃণমূলের অবস্থা খুবই করুণ। যার প্রভাব লক্ষ্য করা গেছে বিগত কয়েকটি স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলেছেন, সংগঠনকে দীর্ঘ সময় মেয়াদোত্তীর্ণ রাখার সুযোগ নেই। ইতোমধ্যে সবাইকে মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
আওয়ামীলীগের নীতিনির্ধারনী পরিষদের এক সদস্যের সূত্রের মাধ্যমে জানাযায়, সহযোগী সংগঠনগুলোর বেশ কিছু কমিটির মেয়াদোত্তীর্ণ হয়, তবে ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হয়েছে। এরপূর্বে সকল ওয়ার্ড ও ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কোভিড-১৯ এর কারনে অন্যান্য সহযোগী সংগঠনের সম্মেলন করা সম্ভব হয়নি। তিনি জানান, ইতোমধ্যে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন করার জন্য। মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এমন সংগঠনগুলো সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি গঠন করে দেওয়া হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানাগেছে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ ও মৎস্যজীবী লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। এছাড়া জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন।

যুবলীগ : মুকসুদপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জহির হাসান টিটো জানান, ২০০৩ সালে তাকে সভাপতি ও সালাহউদ্দিন মিয়াকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দেড়যুগ পার হলেও আর কমিটি গঠন করা হয়নি সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিয়া অনেক আগেই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। বিগত ইউপি নির্বাচনে তিনি দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় দল থেকে বহিস্কার হয়েছেন। তিন বছর মেয়াদি বর্তমান উপজেলা যুবলীগ কমিটির কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা। জহির হাসান টিটো জানান, সত্বরই যুবলীগের উপজেলা কমিটি গঠন না করলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে, যা আমাদের কাম্য নয়।

শ্রমিক লীগ : মুকসুদপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসাবে হীরু আলী মীর এবং কামরুজ্জামান কামালকে সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও অদ্যাবধী এ কমিটির কোন অগ্রগতি দেখা যায়নি। শুধুমাত্র সভাপতি ও সম্পাদককে আওয়ামীলীগের সভা সমাবেশে দেখা গেছে। বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে বর্তমানে হীরু আলী মীর পর্দার অন্তরালে হারিয়ে গেছেন বলে মনে হচ্ছে। হীরু আলী মীর এক সময় দলের জন্য বিপুল অর্থ খরচ করেছেন তেমনি করেছেন অক্লান্ত পরিশ্রম। শ্রমিকলীগের সম্পাদক কামরুজ্জামান কামাল ব্যতীত আর কাউকে দলীয় কর্মকান্ডে অংশ নিতে দেখা যায়নি।

স্বেচ্ছাসেবক লীগ : মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ২০০৩ সালে। দেলোয়ার হোসেন মোল্যাকে সভাপতি এবং ইকবাল হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠিত হয়। পরবর্তিতে দেলোয়ার হোসেন চলে যান উপজেলা আওয়ামীলীগে। ইকবাল হোসেনের বড় ভাই কাবির মিয়া আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে নামলে ইকবাল হোসেন ভাইয়ের পক্ষে নির্বাচন করেন, ফলে তিনি আওয়ামীলীগ থেকে ছিটকে পড়েন। সভাপতি এবং সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ থেকে সরে যাওয়ায় বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কোন অস্তিত্বই নেই।

মহিলা আওয়ামী লীগ : মুকসুদপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় ২০১৮ সালের ১৩ এপ্রিল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাসকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়। বিগত প্রায় ৫ বছর উপজেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় এ সংগঠনটিও অকার্যকর হয়ে পড়েছে। ইউনিয়ন কমিটি ও আহবায়ক কমিটির সদস্যরা তাদের উৎসাহ হারিয়ে হতাসাগ্রস্থ হয়ে পড়ায় এদের অস্তিত্বও প্রায় বিলুপ্তির পথে।

যুব মহিলা লীগ :
যুব মহিলা লীগেরও কোন সম্মেলন অদ্যাবধি অনুষ্ঠিত হয়নি। বিগত সময় তানিয়া হক সোভা সভাপতি ও ইয়াসমিন অক্তার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পাওয়ার পরে এ দুজন উপজেলার কোন ইউনিয়নে যুব মহিলা লীগের কমিটি গঠন বা এ লক্ষ্যে কোন পদক্ষেপ নিয়েছেন বলে শোনা যায়নি। সভাপতি তানিয়া হক শোভা অধিকাংশ সময়ই ঢাকায় থেকে জাতীয় নেতাদের পাশে থাকতে দেখা গেছে। সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার সরকারি এস,জে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। রাজনীতিতে সময় দেয়া তার পক্ষে সম্ভব নয়। ফলশ্রুতিতে উপজেলায় তাদের কার্মকান্ড স্থবির হওয়াই স্বাভাবিক।

ছাত্রলীগ :
বেশ কিছুদিন বিরতির পরে ২০১৭ সালের ২৫ জুন মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে শাওন আশরাফ বোরহান সভাপতি ও মেহেদী হাসান কে সম্পাদক করা হয়। একই সময় পৌর ছাত্রলীগে নিভেল মোল্যাকে সভাপতি ও শিপন মোল্যাকে সাধারণ সম্পাদক করা হয়। অপরদিকে মুকসুদপুর কলেজ ছাত্রলীগে জব্বারুল আলম মাহফুজকে সভাপতি ও নাইম কাজীকে সাধারণ সম্পাদক করা হয়। দায়িত্বপ্রাপ্ত কয়েকজন ছাত্রলীগের কতিপয় নেতা এ উপজেলার ছাত্র রাজনীতিতে যে কলঙ্কের কালিমা লেপন করেছেন তা দীর্ঘদিন অমোচনীয় থাকবে। নারী কেলেঙ্কারী, অরাজনৈতিক স্থানীয় মতভেদের কারনে দেশীয় অস্ত্রের মহড়া, মাস্তানীসহ বেশ কিছু নেতিবাচক ঘটনার জন্ম দিয়ে তাদের সময়কে কালিমা লিপ্ত করেছেন।
মুকসুদপুরের আওয়ামীলীগ বর্তমানে সীমিত কয়েকজনের দ্বারা পরিচালিত হওয়ায় এবং অঙ্গ সংগঠনগুলো গুরুত্ব না পাওয়ায় দলের শক্তি বেশ খর্ব হয়ে পড়েছে। এ উপজেলার আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনের ভীত নিয়ে অনেক আওয়ামী ভক্তরা হতাশা ব্যক্ত করেছেন। রাজনৈতিক সচেতন মহলের অনেকের মন্তব্য, কমিটি গঠনের পূর্বে পদপ্রার্থীদের পারিবারিক ঐতিহ্য, সামাজিক অবস্থান, চরিত্রের দৃঢ়তা, মানুষের কল্যানে অবদান এবং রাজনৈতিক অঙ্গনে পারিবারিক অবদান ও অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে বিবেচনায় নিয়ে দায়িত্ব বন্টন করলে এবং অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে পারলে সফলতা আসবে, নইলে আগামীতে আরো ব্যর্থতা আওয়ামী ভক্ত ও সমর্থকদের আহত করবে। আর সে দায় বর্তাবে অধিকর্তাদের উপর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com