শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে নতুন ইউএনও’র যোগদান

মুকসুদপুরে নতুন ইউএনও’র যোগদান

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন এস এম ইমাম রাজী টুলু।

তিনি ৬ ডিসেম্বর মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এস এম ইমাম রাজী টুলু ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। মুকসুদপুর যোগদানের আগে তিনি মুন্সিগঞ্জের এসিল্যান্ড হিসবে পরবর্তীতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহন কর্মকর্তা হিসেবে সফল ভাবে চাকরী করছেন। সর্বশেষ ফরিদপুর জেলার নগরকান্দায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগিতা করতে উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তাকে অবহিত করব।

প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী অফিসার খুলনা জেলা তেরোখাদার উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীর সন্তান। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মীনি পেশায় একজন ডাক্তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com