শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়ছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা সভাকক্ষে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান (অবসরপ্রাপ্ত)। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি অমিত কুমার সাহা, পুলিশ মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সাংবাদিক হাফিজুর রহমান লেবু, কাজী ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান।