শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকসুদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ২’শ ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আফরান শেখ (৩০)কে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই শওকত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা বামনডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বামনডাঙ্গা গ্রামের শওকত শেখের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গোপান সংবাদের ভিত্তিতে জানতে পারি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বামনডাঙ্গা নামক স্থানে ইয়াবা বিক্রি করছে। সংবাদ পেয়ে ২৫০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানায় মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com