শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরের আলোচিত জুন্নুন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পরে গ্রেফতার

মুকসুদপুরের আলোচিত জুন্নুন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ১৭ বছর পরে গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপলগঞ্জের মুকসুদপুরে ১৭ বছর পরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মনির হোসেন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে ২০০৬ সালের উপজেলার লওখন্ডা গ্রামের আলোচিত জুন্নুন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী। নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে মৃত্যুদন্ড রায় প্রদানের পর থেকে সে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন এবং আত্মগোপন করে থাকতেন। ৯ ফেব্রুয়ারী তারিখে ময়মনসিং জেলার ইশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার। এরপর বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে মুকসুদপুর থানা পুলিশের তৎপরতার মাধ্যমে তাকে বর্ণিত হত্যা মামলায় গ্রেফতারের আবেদন করলে দ্রুত বিচার ট্রাইবুনাল কোর্ট-৩ ঢাকা হতে তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর জন্য পিডব্লিউ ইস্যু করা হয়। আগামী ৬ মার্চ তারিখে তাকে উক্ত কোর্টে উপস্থাপন করার জন্য দিন ধার্য্য করা হয়েছে। গ্রেফতারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী উপজেলার লওখন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া বাংলার নয়নকে জানান, আলোচিত জুন্নুন হত্যামামলার আসামী মনির হোসেনের বিরুদ্ধে নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে মৃত্যুদন্ড রায় প্রদানের পর থেকে সে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছদ্য নাম আজাদ শেখ ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন এবং আত্মগোপন করে থাকতেন। সে ঈশ্বরগঞ্জ থানায় একটি প্রতারনা মামলায় গ্রেফতার হয়। পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ থানায় যোগাযোগ করলে তার প্রকৃত নাম ঠিকানা প্রকাশ পায়। সে মুকসুদপুর থানার মামলা নং ১(৮)২০০৬ এর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী। অবশেষে তাকে গ্রেফতারের পরে খুন হওয়া জুন্নুনের পরিবার ছেলে হত্যার বিচার পাবে বলে আশা ব্যাক্ত করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com