শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারন

মুকসুদপুরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারন

বাদশা মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ও দুর্গাপুর গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারন করা হয়।

২৭ ফেব্রুয়ারি (সোমবার) মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত গোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিন এবং শাহআলম গ্রামের বিভিন্ন জায়গায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন। মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের একটি টিম রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়ে। তাৎক্ষণিক সাংবাদিকগন বিষয়টি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার মেশিন দুটি অপসারন করে দেন। এঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ইমাম রাজী টুলু বাংলার নয়নকে বলেন, কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com