শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধোর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাসান বেপারীর (২৩) বিরুদ্ধে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শ্রাবনী আক্তার (১৯) উক্ত গ্রামের দেলোয়ার শেখের মেয়ে । এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ী হেনা বেগম (৪৮) ও বড় ভাশুরের স্ত্রী (জা) মিতা আক্তারকে (২০) আটক করে । এ ঘটনার পর ঘাতক স্বামী হাসান বেপারী পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সৈর্দ্দী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে শ্রাবনী আক্তারের সাথে একই গ্রামের তারা বেপারীর ছেলে হাসান বেপারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে । গত এক বছর পূর্বে এই প্রেমের সম্পর্ক এক পর্যায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী হাসানের বেকারত্ব ও নেশা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী শ্রাবনীর সাথে কলহ চলে আসছিল । এর জেরে সোমবার ভোর ৫টার দিকে স্বামী হাসান বেপারী স্ত্রী শ্রাবনীকে মারধোর করে । পরে স্ত্রী শ্রাবনীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে শ্রাবনীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে টেকেরহাট প্রাইভেট হাসপাতালে আনার পথে শ্রাবনী মারা যায় । মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ী ও বড় ভাশুরের স্ত্রীকে আটক করা হয়েছে । মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জর মর্গে প্রেরন করা হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com