শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে প্রাইভেটকারসহ চার ছিনতাইকারী আটক

মুকসুদপুরে প্রাইভেটকারসহ চার ছিনতাইকারী আটক

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর সেলসম্যান ইমদাদুল হক (২২) কে ৪ লাখ টাকাসহ ছিনতাই করে পালানোর সময় প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-খ ১২-০০৪৯) চার ছিনতাইকারীকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার কাশালিয়া ইউনিয়নের চকসিং নয়াকান্দি থেকে তাদের আটক করা হয়।

মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপেজলার রাহুথড় থেকে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর সেলসম্যান ইমদাদুল হককে ছিনতাইকারীরা ধরে প্রাইভেটকারে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে দ্রুত প্রাইভেটকার নিয়ে স্থান ত্যাগ করার সময় উপজেলার চকসিং নয়াকান্দি নামক স্থানে থেকে জনসাধারণ তাদের আটক করে। পরে থানায় সংবাদ দিলে মুকসুদপুর থানার এস আই মো: মোসলেমউদ্দীন ও এস আই শাহারিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।

আটককৃত ছিনাতাই কারীরা হলো- মুকসুদপুর উপজেলার পশারগাতী গ্রামের দেলোয়ার শেখের ছেলে নিজাম শেখ (২৫), তার ভাই মেহেদী শেখ (২২), মাদারীপুর সদরের ফেরদৌস (৩৫) এবং গাজীপুরের টুঙ্গীর জাহাঙ্গীর (৩২) ।
মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর মুকসুদপুর ব্রাঞ্চ ম্যানেজার মারুফ শেখ জানান, কোম্পানীর সেলসম্যান ইমদাদুল হককে চার লাখ টাকাসহ ছিনতাইকারীরা তুলে নিয়ে যায়। পরে থানা পুলিশ স্থানীয়দের সহয়াতায় তাদের আটক করেছে।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, নগদ এর সেলসম্যান কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার বিভিন্ন বাজারের এজেন্টদের নিকট টাকা বিলু করে ফেরার পথে ছিনতাই কারীরা তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় চার ছিনতাইকারীকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com