শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য ফারুক খানের মেয়েসহ আহত ২

কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য ফারুক খানের মেয়েসহ আহত ২

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের মেয়ে কানতারা খানের বহনকৃত গাড়ি। এতে কানতারাসহ দুইজন আহত হয়েছেন। তবে তারা কেউই গুরুতর আঘাতপ্রাপ্ত হননি।আহত অপর জনের নাম কুটি খান (৪৭)।

শনিবার (২২ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম জানান, ঈদ উপলক্ষে মুকসুদপুরে আসেন সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের মেয়ে কানতারা খান। শনিবার গাড়ি নিয়ে ঘুরতে বের হন তিনি। মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কানতারাসহ দুইজন সামন্য আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করে। তাদেরকে প্রাথমিক চিৎকিসা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com