শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় গনসংযোগে ব্যস্ত মেজর হালিম

নগরকান্দায় গনসংযোগে ব্যস্ত মেজর হালিম

নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মেজর (অবঃ) আতমা হালিম। তিনি ঢাকায় থাকলেও ছুটে আসেন নগরকান্দা ও সালথা উপজেলা বাসির মাঝে। প্রতি সপ্তাহে ৩/৪ দিন সময় দেন তিনি এলাকায়। গনসংযোগের পাশাপাশি সাধারণ জনগনের খোজ খবর নেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার সারাদিন নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট বাজার ঘুরে ঘুরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌছে দিচ্ছেন। এছাড়াও সরকারের উন্নয়নে বার্তা সাধারণ মানুষের মাঝে পৌছে দিচ্ছেন। শুক্রবার বিকালে পুরাপাড়া বাজারে স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম মিলন, পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, নগরকান্দা পৌরসভার কাউন্সিলর কাওছার আহম্মেদ মিয়া, যুবলীগ নেতা রাসেল খান প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com