বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় দিন ব্যাপি ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারী) মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর উপজেলার ৬৩ টি স্কুল ও মাদ্রাসার থেকে বাছাই কৃত ক্রীড়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিকালে কৃতি ক্রীড়া ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরনীর অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে, পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি এস জে মডেল স্কুলের প্রধান শিক্ষক বাবু সুনিল চন্দ্র মন্ডল, নোয়াহাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন, বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল হাসান, সুরপি শালিনা বক্স প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি, গোলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোল্লা, মুকসুদপুর কামিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মাহাবুবুর রহমান, শালিনা বক্স দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শরিফুল রোমান সহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার প্রধান ও ক্রীড়া শিক্ষক বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com