শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত

মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় লিটু ফকির (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠিকাদার লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবু বক্কর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ঠিকাদার লিটু ফকির তার ভেকু (এক্স‌ভেটর) নিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক (যশোর-ট-১১-৪৫৩৫) পিছন দিক থেকে ভেকুটিকে ধাক্কা দেয়।

এতে ঠিকাদার লিটু ফকির ঘটনাস্থলে নিহত ও অপর তিনজন আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com