রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহে শ্রেষ্ঠ করদাতাদের সন্মাননা প্রদান

মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহে শ্রেষ্ঠ করদাতাদের সন্মাননা প্রদান

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহে শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
রোববার (২৮ মে ) সকালে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা।

শ্রেষ্ঠ করদাতার সন্মাননা স্মারক প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলা পরিষদ, মুকসুদপুর পৌরসভা, কাশালিয়া ইউনিয়ন পরিষদ, রাঘদী ইউনিয়ন পরিষদ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, কাওয়ালদিয়া গ্রামের শফিকুল ইসলাম, কেন্দুয়া গ্রামের হাসমত আলী মল্লিক, ঘেচুয়াগোল্লা গ্রামের মোবারেক মুন্সী, মধ্যবনগ্রামের মিনি বেগম, বাটিকামারীর অধীর কুমার দত্ত, চাওচা গ্রামের হাফিজুর রহমান, দাশেরকান্দি গ্রামের সাহিদুর রহমান টুটুল, মোচনার শাহ আলম মিয়া এবং কলিগ্রামের গ্লোরিয়া পাপড়ী বৈদ্য প্রমুখ। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হয়েছেন পৌর সহকারি কর্মকর্তা মোশারফ হোসেন, বাটিকামারী ইউনিয়ন সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং গোহালা ইউনিয়ন সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com