বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
নগরকান্দা পৌর মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন

নগরকান্দা পৌর মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন

নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকারের অপসারণের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরকান্দা সদরের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নগরকান্দা পৌরবাসির ব্যানারে এ মানববন্ধনে নেতৃত্ব দেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্ডিলর বাবলু মাতুব্বর।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পৌর মেয়রের স্বেচ্ছাচারিতা, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি, কাউন্সিলর ও পৌর কর্মচারীদের দের সঙ্গে দুর্ব্যবহার সহ নানাবিধ অভিযোগ তোলা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল ১০জন কাউন্সিলর স্বাক্ষরিত
বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির  প্রতিবাদে অনাস্থা প্রস্তাব এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর বাবলু মাতব্বর, কাউন্সিলর নাসির মাহমুদ ও স্থানীয় এলাকাবাসী।

এদিকে সোমবার দুপুরে নগরকান্দা পৌর মেয়রের বিরুদ্ধে ১০ কাউন্সিলরের অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াসিন কবিরের নেতৃত্বে তদন্তে করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র এর উপস্থিতিতে  কাউন্সিলরদের সাক্ষ্য গ্রহণ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com