শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জমজ দুই বোন চাচার বিয়ের দাওয়াতে এসে নদীতে গোসল করতে নেমে এক বোনের মৃত্যু

মুকসুদপুরে জমজ দুই বোন চাচার বিয়ের দাওয়াতে এসে নদীতে গোসল করতে নেমে এক বোনের মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জমজ দুই বোন চতুর্থ শেণির মাদ্রাসার ছাত্র হাসনা ও হেনা (১১) চাচার বিয়ের দাওয়াতে এসে নদীতে গোসল করতে নেমে হাসনা প্রানে বেচে গেলেও নিখোঁজের এক দিন পর হেনার মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেনা ওই এলাকার হাকিম মোল্লার মেয়ে। তারা ব্যবসার সুবাদে ঢাকায় বসবাস করতো ।
এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাযায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকার হাকিম মোল্লা ঢাকা থেকে তার ছোট ভাই বাকির মোল্লার বিয়েতে জমজ দুই মেয়ে চতুর্থ শ্রেণির মাদ্রাসার হাসনা ও হেনা (১১) ও পরিবার নিয়ে দাওয়াতে আসে । শনিবার দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে জমজ দুই মেয়ে হাসনা ও হেনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় । এসময় এক মেয়ে হাসনা জীবিত উদ্ধার হলেও হেনা নিখোঁজ হয় । পরে অনেক খোজাখুজির পর নিখোঁজের এক দিন পর রোববার সকালে হেনার মরদেহ মধুমতি নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ আবদুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com