বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার উপ-নির্বাচনে মোঃ কামরুজ্জামান ফরিদ মুন্সীর জয়। পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শুন্য পদে ১৭ জুলাই সোমবার কমলাপুর পি কে ইউ এন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোঃ জুয়েল আহম্মেদ জানান, ১ জন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারি প্রিজাইডিং ও ১০ জন পুলিং অফিসার নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করেন। সার্বক্ষনিক ১ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ৫ টি বুথ কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে। উক্ত ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৯২১ জন ভোটারের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন কর্তৃক প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ১৬৪৬। নির্বাচনে লাবনী আক্তার উটপাখি প্রতিকে ৬ ভোট, ছাদেকুর রহমান ডালিম প্রতিকে ৭৯৭ ভোট এবং মোঃ কামরুজ্জামান ফরিদ মুন্সী টেবিল ল্যাম্প প্রতিকে ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারী মুকসুদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আজম খবির মুন্সীর মৃত্যুতে পদটি শূন্য হয়েছিলো।