বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা ও ২০ জুলাই খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করে মুকসুদপুর উপজেলা যুবলীগ।
১৭ জুলাই সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির হাসান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রবিউল আলম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, যুব ও ক্রীড়া সম্পাদক কামাল মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মৃধা, মুকসুদপুর পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া।

মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ কর্মী শাহারিয়ার বিপ্লবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভাবড়াশুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ কর্মী রিফাতুল আলম মুছা, যুবলীগ কর্মী কেএম সাইফুল ইসলাম লেন্টু, তারিকুল ইসলাম, সুজন আহম্মেদ বাবু, বাকিরুল মোল্লা, সুইম মোল্লা, বাবু মোল্যা,ডালিম হুসাইন, মোঃ তুহিন, সাফিন মাহমুদ ইয়াছিন, মোঃ নবীন মোল্লা প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com