বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে যুবলীগের তারুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

মুকসুদপুরে যুবলীগের তারুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

বাংলর নয়ন সংবাদঃ

বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশে উন্নীত করনে কেন্দ্রের নির্দেশে গোপালগঞ্জের মুকসুদপুরে যুবলীগের তারুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকালে মুকসুদপুর উপজেলা যুবলীগের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজমোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য লিয়ন মোল্যা, মোঃ রবিউল ইসলাম প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ নেতা শেখ শাহারিয়ার বিপ্লব। সঞ্চলনা করেন উপজেলা যুবলীগ নেতা রিফাতুল আলম মুছা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com