শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মুকসুদপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু’র বড় ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। কর্মসুচীর মধ্যছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
শনিবার (৫ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পুস্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুকসুদপুর আওয়ামী লীগ, পৌরসভাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।
পরে বঙ্গবন্ধু’র বড় ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালসহ তার পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com