শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
গ্রেনেড হামলার প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গ্রেনেড হামলার প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি

২১আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মেজর (অবঃ) আতমা হালিম।

এসময় বিক্ষোভ মিছিলটি পেট্রোল পাম্প হতে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদ্ক্ষিন করে। শত শত নেতা কর্মীরা নিয়ে মিছিল শেষে জেলা পরিষদ অডিটোরিমের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেজর (অবঃ)  আতমা হালিম এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে সদর বাজারের বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন।

এ সময় মেজর (অবঃ) আতমা হালিম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। ওই দিন সন্ত্রাসবিরোধী সমাবেশে করা হয় একের পর এক গ্রেনেড হামলা। সে সময় ভাগ্যক্রমে বেঁচে যান ততকালিন বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঘটনার দুই দিন পর সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান এর সহধর্মীনি মহিলা আওয়ামীলীগের সভাপতি আইভি রহমান মারা যান। তবে ঘটনা স্থানেই ১৬ জনের মৃত্যু হয়। তিনি উক্ত ঘটনায় দোষীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান

১৯ বছর আগে ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে বর্তমান প্রধান মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা সভা স্থলে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য গ্রেনেড হামল চালানো হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com