শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে চব্বিশ এইচএসসি পরিক্ষার্থী বহিস্কার

মুকসুদপুরে পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে চব্বিশ এইচএসসি পরিক্ষার্থী বহিস্কার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জে মুকসুদপুরে এইচএসসি পরিক্ষার কেন্দ্র মোবাইল ফোন ও নকল করা অপরাধে ২৪ পরিক্ষার্থীকে বহিষ্কার করেছে।

আজ মঙ্গলবার মুকসুদপুর উপজেলা সদরের এসজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই চব্বিশ শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা ও এসজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক ড. কবির উদ্দিন আহম্মেদ এ বিষয়ে নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত ওই ২৪ পরিক্ষার্থীর মধ্যে তেইশজন ছাত্র ও একজন ছাত্রী । তারা সকলে সরকারি মুকসুদপুর কলেজের থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করেন।

মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বাংলার নয়নকে বলেন, সরকারি মুকসুদপুর কলেজের এবছর ২ হাজার ১শ পরিক্ষার্থী এইচ এস সি পরিক্ষায় অংশগ্রহ করেন । ওই পরিক্ষার্থীদের মধ্যে এসজে মডেল উচ্চ বিদ্যালয় মুকসুদপুর একটি কেন্দ্রে ১৭ শ পরিক্ষার্থী ছিলেন।
বহিস্কৃত ওই ২৪ পরিক্ষার্থী মধ্যে ২০ জন স্মার্ট ফোন নিয়ে পরিক্ষার হলে প্রবেশ করে। অন্য চার পরিক্ষার্থী বাহির থেকে ফটোকপি করে নকল নিয়ে হলে প্রবেশ করে।
পরিক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পর তাদের শারীরিক অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছিলো তার আসাধু পথ অবলম্বন করছে। ওই সময় ও-ই হলে দ্বায়িত্ব থাকা শিক্ষকদের সাথে নিয়ে পরিক্ষার্থীদের শীরর তল্লাশি করলে তাদের কাছে স্মার্ট ফোন পাওয়া যায়। তাদের ফোনে এসএমএস ও ছবির মধ্যমে উত্তর আসছে এবং তা দেখে ওই বিশ শিক্ষার্থী খাতায় লিখছেন। বাকি চার পরিক্ষার্থীর কাছে থেকে পাওয়া ফটোকপি কাগজের সাথে তারাদের খাতায় লেখায় মিল পাওয়ায় চব্বিশ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

তিনি আরো বলেন, ওই চব্বিশ পরিক্ষার্থী অসাধু পথ অবলম্বন করার অপরাধে বহিস্কার করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আমিনুর রহমান, কেন্দ্র সচিব সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক কবির উদ্দিন আহম্মেদ, ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com