শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রার্থী কামরুল হাসান

মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রার্থী কামরুল হাসান

বাংলার নয়ন সংবাদঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের মুকসুদপুর উপজেলায় নতুন কমিটি গঠনে তৎপর উপজেলা আওয়ামী যুবলীগের নেতারা।
মুকসুদপুর উপজেলা আওয়ামী যুবলীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ননীক্ষীর সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক পদে জীবন বৃত্তান্ত আহব্বান করেন। বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সন্ধায় কামরুল হাসান জীবন বৃত্তান্ত জমাদেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, মুকসুদপুর উপজেলা যুবলীগের আহব্বায়ক শাহরিয়ার কবির বিপ্লব, সদস্য কামাল হোসেন, তারিকুল ইসলাম প্রমুখ।

উপজেলার ননীক্ষীর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী পশ্চিম নওখন্ডা গ্রামের আয়নাল হক শেখের সন্তান।
তিনি রাজনীতির পাশাপাশি এলাকার সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। ইউনিয়ন যুবলীগে সৎ যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি মনে করে নিজেকে সৎ, যোগ্য ও দায়িত্বশীল দাবি করেন কামরুল হাসান।

তিনি বলেন, ‘আমি দলে নিবেদিত কর্মী। খিলগাও স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্রলীগের কর্মী। ছাত্রজীবন থেকে সততার সঙ্গে রাজনীতি করে যোগ্যতার পরিচয় দিয়েছি।
তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উপজেলা যুবলীগ যেমন ব্যক্তিত্ব খুঁজছেন; আমি মনে করি প্রতিটি ক্ষেত্রেই আমি যোগ্য।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মুকসুদপুর কাশিয়ানীর জনন্দিত নেতা ফারুক খান এমপি’র নির্দেশ মোতাবেক এই ইউনিয়ন যুবলীগকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে তৈরি করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com