শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নগরকান্দায় আশ্রয়ন  প্রকল্পে শেখ হাসিনার  জন্মদিন পালন করলেন কাজী আব্দুস সোবহান

নগরকান্দায় আশ্রয়ন  প্রকল্পে শেখ হাসিনার  জন্মদিন পালন করলেন কাজী আব্দুস সোবহান

নগরকান্দা ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।  শুক্রবার সকালে উপজেলার মিরাকান্দা  আশ্রয়ন প্রকল্পে তিনি  উপস্থিত হয়ে আশ্রয়নের বাসিন্দাদের হাতে নিয়ে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমান মাতুব্বর, কাউন্সিলর সিরিয়া বেগম, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক আকবর হোসেন,  যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীর প্রমূখ।

প্রধান অতিথি আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতা কর্মীদের আহ্বান জানান।

উপস্থিত অতিথি বৃন্দরা আগামী সংসদ নির্বাচনে কাজী আব্দুস সোবহানকে নৌকা প্রতীক দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com