বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে যাত্রীবাহী বাস চাপায় দুই যুবক নিহত

মুকসুদপুরে যাত্রীবাহী বাস চাপায় দুই যুবক নিহত

বাংলার নয়ন সংবাদঃ গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক রাব্বি শেখ (২০) রাজৈর উপজেলার পাট্রাবুকা এলাকার সিরাজ শেখের ছেলে ও মোটরসাইকেল আরোহী মেহেদী শেখ (২০) একই এলাকার আবু জাফর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টেকেরহাট- গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুর নামক স্থানে গোপালগঞ্জ গামী যাত্রীবাহী একটি লোকাল বাস ও টেকেরহাট গামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক রাব্বি শেখ ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় মেহেদী শেখকে রাজৈর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোকাল বাসটি আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com