শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জেলা প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন

মুকসুদপুরে জেলা প্রশাসকের পূজা মণ্ডপ পরিদর্শন

বাংলার নয়ন সংবাদঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
রবিবার (২২ অক্টোবর) বিকালে তিনি উপজেলার পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসবটি দুর্গাপূজা উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তারা যাতে উৎসবটি ভালোভাবে পালন করতে পারে এজন্য সকল প্রস্তাতি গ্রহণ করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার সাহা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com