শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে যুবলীগের সমাবেশ: হাজারো নেতাকর্মী সমাগমের প্রস্তুতি কেজি স্কুল মাঠে

মুকসুদপুরে যুবলীগের সমাবেশ: হাজারো নেতাকর্মী সমাগমের প্রস্তুতি কেজি স্কুল মাঠে

তারিকুল ইসলামঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ৫১ বছর উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর মুকসুদপুর উপজেলা চত্বর কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মুকসুদপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক রিফাতুল আলম মুছা জানান, মূলত যুবসমাবেশ হলেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এ সমাবেশে। মুকসুদপুর উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার হাজারো নেতাকর্মীর সমাগম ঘটিয়ে স্মরণ কালের শ্রেষ্ঠ যুব সমাবেশের প্রস্তুতি নিচ্ছে মুকসুদপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

যুব সমাবেশ ঘিরে কেজি স্কুল মাঠ বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল।

সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

যুব সমাবেশ সফল করতে উপ-কমিটি গঠন করা হয়েছে।

যুব সমাবেশ সফল করার লক্ষ্যে প্রতিদিনই মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে দফায় দফায় প্রস্তুতি সভা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com