শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট আশা’র শাখা কার্যলয়ে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে আশা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় কাশিয়ানী উপজেলার রাজপাট আশা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশা’র কাশিয়ানী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মুরাদুল ইসলামের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৌফিকুর রহমান নিজাম, এতে আরো উপস্থিত ছিলেন রাজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, ডাঃ আবু তাহের সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন রাজপাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার আকরাম হোসেন কাজী।
দিনব্যাপী উপজেলার রাজপাট বাজারে আশা’র স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। আশা ঋণদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য সামাজিক কর্মসূচিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন আশার ঊর্ধ্বতন কর্মকর্তারা।