শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী রানা

মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী রানা

তারিকুল ইসলাম

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এবারে নির্বাচন হবে দলীয় প্রতীকে এমন সংবাদ পেয়ে মনোনয়ন প্রত্যাশীরা লবিং শুরু করেছে।

মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন মোঃ কাইমুজ্জামান রানা। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শ্যের আদর্শিত ব্যক্তিত্ব, যিনি একজন সাদা মনের মানুষ, পরোপকারী, মুকসুদপুর উপজেলাসহ সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাঙ্খার প্রদীপ হয়েছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। এলাকার মানুষের সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করেছেন।

মোঃ কাইমুজ্জামান রানা মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন এটাই মুকসুদপুর উপজেলাবাসীর একমাত্র প্রাণের দাবী। মোঃ কাইমুজ্জামান রানা’কে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার প্রাণের দাবী জানিয়েছে উপজেলার সকল জনগণ। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে তিনি মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী উপজেলার সাধারণ জনগণ। সেই লক্ষ্যেই মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে এবং হাট বাজারসহ সবখানে গরীব দুঃখী মানুষের প্রাণের নেতা মোঃ কাইমুজ্জামান রানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি উজানী ইউনিয়নের পানা মোল্যার মেঝো সন্তান। কর্মজীবনে তিনি প্রতিষ্ঠিত ব্যবসাহী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com