শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জলিরপাড় ইউপি উপ-নির্বাচনে বিভা মন্ডল বিজয়ী

মুকসুদপুরে জলিরপাড় ইউপি উপ-নির্বাচনে বিভা মন্ডল বিজয়ী

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক চেয়ারম্যান বিভা মন্ডল। তিনি আনারস প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৭৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বিপ্লব মজুমদার মটোরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৬’শ ২৮ ভোট। ১হাজার ৪’শ ৫১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বিভা মন্ডল। অন্য প্রতিদ্বন্দী প্রার্থী শেফালী রাণী হাওলাদার চশমা প্রতিকে পেয়েছেন ২হাজার ২৯ ভোট। শনিবার (৯ মার্চ) সকাল ৮ থেকে ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে, বিকাল ৪টার সময় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ২শ ৪৫ জন, ভোটাধীকার প্রয়োগ করেছেন ১০ হাজার ৯’শ ৬৩ জন এবং বাতিল হয়েছে ৭৪ ভোট।

মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার জুয়েল আহম্মেদ জানান, সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়েনর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি হয়নি। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী বিভা মন্ডল ১হাজার ৪’শ ৫১ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com