বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত ১৫ ঘন্টা পরে লাশ উদ্ধার

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত ১৫ ঘন্টা পরে লাশ উদ্ধার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনার প্রায় ১৫ ঘন্টা পরে লাশ উদ্ধার করেছে ভাঙ্গা হাইয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস। বুধবার (১৩ মার্চ) ভোর রাতে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় খুলনাগামী বালু বোঝাই ট্রাক (খুলনা -মেট্রো ট- ১১-১৭৯৭) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। নিহত ট্রাক চালক বাগেরহাটের পাগলা শ্যামনগরের ইব্রাহিম শেখের ছেলে ইয়ামিন শেখ (৪০)। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার স্বত্বতা নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের এস আই নোমান জানান, ভোর রাতে খুলনাগামী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দাসেরহাট নামক স্থানে খাদে পড়ে যায়। ট্রাক চালকের মরদেহ ট্রাকের নিচে চাপা পড়ে ছিলো। পরে বিকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com