বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

মুকসুদপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ
জমিতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন ইয়ার খান (৫৫)। আজ বুধবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পশারগাতী ইউনিয়নের পশারগাতী মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় জমিতে পাট নিড়ানির কাজ করছিলেন ইয়ারা খান। পাটের জমিতে পাট নিড়ানি শেষে জমিতেই অসুস্থ হয়ে পড়েন ইয়ার খান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুর সে মারা যান।
পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর সত্যতা নিশ্চিত করে বলেন তিনি হিট স্ট্রোকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারাগেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com