শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জেলেদের মাঝে ছাগল ও খোয়াড় বিতরণ

মুকসুদপুরে জেলেদের মাঝে ছাগল ও খোয়াড় বিতরণ

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও খোয়াড় বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার (১৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ২০জন দরিদ্র জেলেকে দুটি করে ছাগল ও একটি করে খোয়াড়, ৬০০ কেজি ভূসি ও ভ্যাক্সিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম পাভেল, কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিরাজ হোসেন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মিয়া, স্থানীয় সাংবাদিক সহ অন্যান্যরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম পাভেল বলেন, অত্র উপজেলায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব ছাগল ও খোয়াড় বিতরণ করা হয়েছে। অত্র উপজেলার এসব দরিদ্র জেলেদের ছাগল ও খোয়াড় দেয়া হচ্ছে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com