শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

বাংলার নয়ন সংবাদঃ

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধায়নে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।

শনিবার (৮ জুন) বিকাল ৩ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আছাদুজ্জামান নূর এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সমাজ সেবা কর্মকতা মোশাররফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ খান।
সভায় বক্তারা অনলাইনে জমির খাজনা প্রদান, ই- নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই সেবা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় পৌরসভাসহ উপজেলার ১৬ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com