শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এসওডি’র আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুন) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান।

উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রশিক্ষণে দুর্যোগ বিষয়ক আদেশাবলীর পটভুমিকা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, যুগ্ম সচিব, রিসোর্স পার্সন হিসাবে প্রশিক্ষন পরিচালনা করেন।

প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম।

অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান গ্রুপের ধরন, দায়িত্ব-কর্তব্য, দুর্যোগ বিষয়ে নদী ও সমুদ্র বন্দরের জন্য সংকেত সমূহ, সতর্কীকরণ পতাকা উত্তোলন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নীতি ও জাতীয়নীতি আন্তর্জাতিক কাঠামোসহ ২০১৯ এসওডি’র স্থায়ী আদেশবলীর আলোকে দায়িত্ব ও কার্যাবলির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি বিশ্বাস দুর্গা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com