শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীতে শেষ করে সমাবেশ করেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা।

সমাবেশে বক্তারা, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রীর উপর হামলার তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম খান,  সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,  পৌর বিএনপি সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, , উপজেলা যুবদল  সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদল আহবায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব,  সদস্য সচিব কাইয়ূম মুন্সি,  উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক যুবায়ের, পৌর ছাত্রদল সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনান্য নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com