শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
রাজৈরে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণের উদ্বোধন

রাজৈরে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি: “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের রাজৈরে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের চতুর্থ তলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ হাসিবুল হাসান।

এসময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজৈর পৌরসভার প্রশিক্ষক নাজনীন জাহানসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

রাজৈর পৌরসভা এলাকার প্রশিক্ষক নাজনীন জাহান জানান, ৪ দিনব্যাপি শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আগামী ১০ই ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শুমারির কাজ শুরু হবে এবং ১৬ই ডিসেম্বর শেষ হবে। এই ১৬ দিনের মধ্যে প্রতিজন গণনাকারীকে ১৫০ টি করে অর্থনৈতিক কর্মকাণ্ড খানার তথ্য সংগ্রহ করতে হবে।

এ কার্যক্রম সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com