বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিক-আপসহ ৬ ডাকাত আটক

মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিক-আপসহ ৬ ডাকাত আটক

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় অস্ত্র পিক-আপ ভ্যানসহ ৬ জনকে ডাকাত সন্দেহে আটক করেছে স্থানীয়রা। পরে আটককৃতদের মুকসুদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) ভোর রাত ৪টার দিকে উপজেলার ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্লা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ(২৫), সালাম বেপারী(২৫), শাহিন খান(২৬)।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলাস্থ ফুলারপাড়ে বিগত ১৫ দিনের ভিতর ৮-১০ টি পরিবার হতে গরু ও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। রোববার গভীর রাতে অজ্ঞাতনামা ০৬ জন লোক ফুলারপাড় বাজারে পিক-আপ নিয়ে অবস্থান করছিল। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে এবং তাদের নিকটে থাকা পিক-আপটি ভাংচুর করে বলে জানা যায়। পরবর্তীতে, স্থানীয়রা মুকসুদপুর থানা পুলিশকে সংবাদ দিলে মুকসুদপুর থানা পুলিশ তাদের হেফাজতে নেন।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, ভোররাতে উপজেলার ফুলারপাড় বাজার থেকে স্থানীয়রা ৬জনকে ডাকাতি প্রস্তুতি কালে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com