শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানাযায়, বাহাড়া গ্রামের ইসরাইল খানের ছেলে এনায়েত খান (১৭) এসএসসি পরিক্ষার্থী প্রতিদিনের মত রাতে একা এক ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে, পরিবারের লোকজন ডাকলে কোন সাড়া না দেওয়ায় দরজা ভেঙ্গে গলায় গামছা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে মুকসুদপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com